১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় যুবলীগ নেতার উপর হামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় উপজেলার ভারড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাসান খানের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার পচঁপসারুটিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ওয়ার্ড যুবলীগের সভাপতি সহ ৪ জন গুরুতর আহত হয়।

হামলায় আহত যুবলীগ নেতা হাসান জানান, গত ১৬ এপ্রিল আমার চাচাতো ভাই মনির খানের স্ত্রী ঢাকা থেকে বাড়িতে আসে। সরকারি নির্দেশনা মোতাবেক আমরা স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকতে শুরু করি। এ সময় একই গ্রামের আবুল কাশেম সেকান্দারের ছেলে এমদাদুল ও লাদেন আমাদের বাড়ীর আশেপাশে অপ্রয়োজনে ঘোরাফেরা করলে তাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রেখে হোম কোয়ারান্টাইনে থাকতে বলি। এক পর্যায়ে তাদের সাথে এ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। 

পরে সোমবার (২০এপ্রিল) সকালে চাঁন মিয়া মাস্টারের নেতৃত্বে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে দশ-বারো জনের সংঘবদ্ধ দল আমার উপর হামলা করে। আমাকে বাঁচাতে রুহুল আমিন, রিপন খান, মোস্তাক খান সহ আরো অনেকে এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী এগিয়ে এসে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ ব্যাপারে নাগরপুর থারার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি