১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বির্তকিত সেই মুক্তিযোদ্ধাকে বিজয় দিবসে উপহার দেয়া হয়নি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের বির্তকিত সেই মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন হিরুকে বিজয় দিবসের উপহার সামগ্রী দেয়া হয়নি। 

সোমবার সদরের শেখ রাসেল মিনি সেটডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার সামগ্রী হিসেবে একটি করে কম্বল দেয়া হয়।  বিতর্কিত মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন হিরু মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে। 

জানা গেছে, আলমগীর হোসেন হিরুর বিরুদ্ধে তার আপন দুই বড় ভাই আব্দুল বাছেদ মুন্সী (৭৮) ও বাবলু মিয়া ওরফে বাবু মিয়া (৭৫) গত ১৪ নভেম্বর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তারা উল্লেখ করেন তাদের ছোট ভাই আলমগীর হোসেন স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ কোন ভাবেই অংশ গ্রহণ করেনি।কিন্ত তিনি মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় তার নাম অন্তর্ভূক্ত করেন। অভিযোগপত্রটি মন্ত্রণালয় থেকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) তদন্তের জন্য প্রেরণ করা হয়।জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বর্তমানে আলমগীর হোসেন হিরুর নামের অভিযোগটি তদন্ত করছেন।

এদিকে প্রতি বছরের মতো এ বছরও বিজয় দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।  বিতর্কিত মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ না করে মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্ত হওয়ায় ক্ষোদ তার পরিবার থেকে অভিযোগ উঠায় এ বছর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার সামগ্রী থেকে তার নাম বাদ দেয়া হয়েছে বলে জানা গেছে।  

এ ব্যাপারে মির্জাপুর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীর সঙ্গে কথা হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আলমগীর হোসেন মুক্তিযো্দ্ধা নয় যেহেতু তার পরিবার থেকে অভিযোগ উঠেছে এবং অভিযোগটি তদন্তধীন রয়েছে সেজন্য তার নাম বাদ রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি