০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নৌকায় সীল মারার অভিযাগে আটক ২ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩১ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে জোরপর্বক বের করে দিয়ে নৌকার পক্ষে সীল মারার অভিযোগে দুইজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।

রোববার সকাল সোয়া আটটার দিকে উপজেলার বন্দ্যকাওয়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ভোট গ্রহন শুরু হয়ার ১০ থেকে ১৫ মিনিট পর নৌকার পক্ষে ওই এলাকার সুরুজ আল মামুন, বরকত ও মফিজের নেতৃত্বে ১০/১২ জন ভোট কেন্দ্র জোরপূর্বক প্রবেশ করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজ হায়দার খানের দুই এজেন্ট লিটন ও আরিফকে বের করে দেয়। এসময় তারা জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা, তালা ও কলস প্রতিকে সীল মারতে থাকে। খবর পেয়ে বিজিবি সদস্য ও  ভ্রাম্যমান আদালতের বিচারক ঘটনাস্থলে গিয়ে সুরুজ ও বরকতকে আটক করে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট লিটন ও আরিফ অভিযোগ করে বলেন এ সময় তার দেড় থেকে দুই শতাধিক ব্যালটে সীল মেরে বক্সে ঢুকিয়েছে।

জাল ভোট হয়েছে কি না তা জানেন না বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা মো. জিয়াউল হক। তবে বুথে অনধিকার প্রবেশের অপরাধে দুইজনকে আটক করেছে ভ্রাম্যামান আদালত।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার থান্দার কামরুজ্জামান দুইজনকে আটকের কথা স্বীকার করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি