০১:২৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি নির্দেশ না মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে সরকারি ও বেসরকারি উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সহবতপুর ইউনিয়ন পরিষদে হতদরিদ্র ও নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর।

এসময় তার সাথে ছিলেন ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ মোল্লা। এছাড়া টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের যুগ্মসাধারণ সম্পাদক সাংবাদিক খন্দকার আছাব মাহমুদের ব্যক্তি উদ্যোগে সহবতপুর ইউনিয়নের সারাংপুরে ১২০টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সহবতপুরে খাদ্যসামগ্রী বিতরনকালে তারিন মসরুর বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে শুরু থেকেই সরকারের তরফ থেকে ত্রাণ বিতরন করা হচ্ছে। আজ সহবতপুরইউনিয়নের ৩০০টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

এছাড়া আমাদের হটলাইন সার্ভিস চালু আছে। হটলাইনের ফোন কলের ভিত্তিতে প্রতিদিন প্রায় শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

অন্যদিকে নাগরপুর উপজেলার কর্মহীন দরিদ্র মানুষদের জন্য খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ-সম্পাদক সাংবাদিক খন্দকার আছাব মাহমুদ। মঙ্গলবার সকালে উপজেলার সারাংপুরের খন্দকার আছাব মাহমুদের নিজ বাড়িতে তার পাঠানো খাদ্যসামগ্রী কর্মহীন মানুষের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলার সহবতপুর ইউনিয়নের ২নংওয়ার্ডের সারাংপুর, কাজীরপাচুরিয়া, পাছইরতা ও মাইলজানির কর্মহীন মানুষের মাঝে এখাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খন্দকার আছাব মাহমুদের পক্ষে খন্দকার তোফাজ্জল হোসেন ডিটল ১২০পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। প্রতিটি সহায়তা প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, তেল, ছোলা ও সাবান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি