০২:৫৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখিপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখিপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন পালন করা হয়েছে। 

১৮ অক্টোবর রোববার বিকেলে সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেল স্মৃতি সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কেক কাটা, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মদিনটি পালন করা হয়। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন সখিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ। 

শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি মো. কায়সার সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখিপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ কে.বিএম খলিলুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত সিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি সখিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, সখিপুর প্রেস ক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ। 

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শেখ রাসেল স্মৃতি সংঘের উপদেষ্টা কামরুল হাসান আজাদ, শাহ্রিয়ার রিপন, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ডা. মো. সুজন সিকদার প্রমুখ। এছাড়া এসময় সংগঠনের প্রেসিডিয়াম সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তরা শেখ রাসেলের স্মৃতি চারণ করে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ রাসেল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক মো. নাইম রানা। 

আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি