০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে লকডাউন ভেঙ্গে ট্রাক ঢোকায় ৩ চালককে জরিমানা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে লকডাউন ভেঙ্গে রাতের অন্ধকারে আঞ্চলিক সড়ক দিয়ে ঢাকা ও ভুঞাপুর থেকে অপ্রয়োজনীয় মালামাল নিয়ে ট্রাক ঢোকার অপরাধে তিন চালককে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার রাতে কালিহাতী-সখীপুর সড়কের বহেড়াতৈল এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। 

আদালত সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ভুঞাপুর থেকে দুটি বালুর ট্রাক ও ঢাকার গাবতলী থেকে অপ্রয়োজনীয় মালামালের (খাদ্যদ্রব্য নয়) একটি ট্রাক গোপনে আঞ্চলিক সড়ক ব্যবহার করে সখীপুরে আসে। পরে বালুর দুই ট্রাকের চালককে ২০ হাজার ও গাবতলী থেকে আসা ট্রাকের চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা জানান, নিত্যপণ্যবাহী পরিবহন নয়, এই পরিবহন, চালক-হেলপারদের মাধ্যমে করোনা ভাইরাস রোগের সংক্রমন ঘটতে পারে-এমন অপরাধে ওই তিন ট্রাক চালককে জরিমানা করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি