১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ জুলাই ২০১৭ | | ৩৯১১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির উদ্যোগে পৌর শহরে আনন্দ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কমিটির সভাপতি মীর আসিফ অনিক ও সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে বাদ্যযন্ত্রসহ শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়। 

এসময় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মীর আসিফ অনিকের সভাপতিত্বে বক্তৃতা করেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য রিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাজিদুর রহমান, মির্জাপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মো. সাদিকুর রহমান, বিপ্লব মিয়া, পৌর ছাত্রলীগের সহসভাপতি নোমান শিকদার, জামুর্কী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ভাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া, তরফপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শাহিন মিয়া, মহেড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ডলার মিয়া, বাঁশতৈল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহাবুব হোসেন, গোড়াই ইউনিয়ন পশ্চিমের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, মির্জাপুর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিপন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা যুবলীগের আহবায়ক মো. সেলিম শিকদার, উপজেরা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, জেলা যুবলীগের সহসম্পাদক মীর মঈন হোসেন রাজীব, যুবলীগ নেতা আলমগীর মৃধা উপস্থিত ছিলেন।

নব গঠিত উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিলে বিভিন্ন ইউনিয়ন, পৌর ও কলেজ ইউনিট শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক ছাত্রলীগ নেতাকর্মীরা স্বতস্ফুর্ত অংশ গ্রহন করে সাধুবাদ জানায়।

উল্লেখ, গত রবিবার টাঙ্গাইল জেলা ছাত্রলীগ মীর আসিফ অনিককে সভাপতি ও শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি