১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ২ সাংবাদিকের বাড়ী লকডাউন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে প্রবেশ করায় সময় টিভির টাঙ্গাইল রিপোর্টার কাদির তালুকদার ও ক্যামেরা পার্সন রাশেদ খানের বাড়ী লক ডাউন ঘোষনা করেছে প্রশাসন। এদের বাড়ী শহরের কাগমারা ও এসপি লেক সংলগ্ন ধুলের চর এলাকায়। 

গতকাল রোববার রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) উপমা ফারিসা বাড়ি দুটি লকডাউন করেন। এ সময় তিনি ওই দুই বাড়ীতে লাল পতাকা টানিয়ে দেয় এবং আশেপাশের সকলকে সতর্ক করে আসেন।

জানা যায়, রোববার বিকেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৫ জনকে চিকিৎসা দেওয়ার দৃশ্য ধারন করতে যায় সময় টিভির ক্যামেরাপার্সন রাশেদ খান। এ সময় রিপোর্টার কাদির তালুকদার ওই হাসপাতালেই অবস্থান করছিলেন। খবর পেয়ে প্রশাসন রাতেই ওই বাড়ী দুটি লক ডাউন ঘোষনা করেন।

এ বিষয়ে সময় টিভির রিপোর্টার কাদির তালুকদার বলেন, বিকেলে ক্যামেরা পার্সন রাশেদ খান পিপিই পড়ে ও নিরাপত্তা বজায় রেখে আইসোলেশন ওয়ার্ডের ছবিধারণ করে। এ সময় আমি হাসপাতালে অবস্থান করছিলাম। পরে তাকে নিয়ে আমি মোটরসাইকেল যোগে অফিসে যাই। সেখান থেকে নিউজ পাঠিয়ে আমরা বাড়ী চলে আসি। পরে রাতে প্রশাসন এসে আমাদের দুই জনের বাড়ী লক ডাউন করে গেছে।

এ প্রসঙ্গে সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) উপম ফারিসা বলেন, করোনা ভাইরাস সংক্রমন এড়াতে আমরা কাজ করে যাচ্ছি। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রবেশ করা ও করোনা রোগীদের সংস্পর্শে আসায় ওই দুই সংবাদকর্মীর বাড়ী দুইটি লক ডাউন ঘোষনা করা হয়েছে। এছাড়াও তাদের দুই জনকে ১৪দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি