০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ৭ দোকানী ও ঢাকা ফেরত ১ পরিবারকে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৮ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার নির্ধারিত সময়ের পরেও মুদি দোকান ও অন্যান্য দোকান খোলা রাখায় মোবাইল কোর্ট পরচিালনা করা হয়েছে।

এছাড়া ঢাকার ডেমড়া ফেরত এক পরিবার হোম কোয়ারেন্টাইন না মানায় আর্থিক জরিমানা করে বাড়ি লকডাউন করা হয়েছে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলামের সার্বিক নির্দেশনা অনুযায়ী নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

শনিবার নাগরপুর উপজেলার পাকুটিয়া, সদর বাজার ও তেবাড়িয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি।

এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কসমেটিক্স, ইলেকট্রনিক্স ও হার্ডওয়্যারের দোকান খোলারা খায় ৭ দোকানীকে ৪৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

সংবাদের ভিত্তিতে তেবাড়িয়াতে ঢাকা থেকে ফেরত পলিনের বাড়িতে গিয়ে দেখা যায় সে হোম কোয়ারেন্টাইন না মেনে অযথা ঘোরাফেরা করছে। এ জন্য তাকে ১ হাজার টাকা জরিমানা ও বাড়ি লক ডাউন করে দেওয়া হয়।

পরে তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে উপজেলার সদর বাজার মনিটরিং করেন।এ সময় নিয়মিত দ্রব্য মূল্য টানিয়ে রাখতে দোকানীদের আহবান জানান।

এসময় তারিন মসরুর জানান, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রনে সকলের সার্বিক সহযোগিতায় করোনা সংক্রমন প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি