১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

একাউন্ট দেখতে গ্রাহকদের উপচেপড়া ভিড়

সোনালী ব্যাংকের টাকা গায়েব, অবশেষে ফেরত পাচ্ছে গ্রাহকরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সোনালী ব্যাংকের দু’টি শাখায় বেশ কিছু গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। টাকা কাটার পর গ্রাহকের মোবাইল নম্বরে খুঁদে বার্তাও (এসএমএস) পাঠানো হয়। তবে, গ্রাহকদের টাকা ফেরত পেয়েছে গ্রাহকরা। রবিবার (৩ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) খন্দকার রাইসুল আমিন।

এরআগে গত মঙ্গলবার ২ জানুয়ারি ভূঞাপুর শাখার গ্রাহকদের একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছিল। টাকা কেটে নেওয়ার ক্ষুদেবার্তা (এমএমএস) গ্রাহকদের মোবাইলে চলে আসে। টাকা কেটে নেওয়ার এমন এসএমএস পেয়ে সোনালী ব্যাংকে ভিড় করেন। এতে আতঙ্কিত হয় গ্রাহকরা। অনেকেই তাদের একাউন্ট দেখতে ভিড় করে। সরেজমিনে ঘটনার দিন ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকে গিয়ে দেখা গেছে, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ায় ১৫-২০ জন গ্রাহক ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা কাটাকাটি করছেন। 

ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূঞাপুর শাখা সোনালী ব্যাংক থেকে অনেক চাকরিজীবী ব্যক্তিগত ঋণ নিয়েছেন। ঋণের সেই টাকা তাদের প্রতি মাসের বেতন থেকে কেটে নেওয়া হয়। কিন্তু ঋণের টাকা কেটে নেওয়ার পরও এবার ওইসব গ্রাহকের অ্যাকাউন্টে থাকা সব টাকা একসঙ্গে কেটে নেওয়া হয়। কারও ২ লাখ, কারও ১ লাখ টাকা কেটে নেওয়া হয়েছে। কী কারণে টাকা কেটে নেওয়া হয়েছে সেই বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। টাকা কেটে নিয়ে গ্রাহকের মোবাইলে এসএমএসও পাঠানো হয়। 

ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকের গ্রাহক হাসান বিন রশিদ বলেন, গত মঙ্গলবার সকালে সোনালী ব্যাংক থেকে মোবাইলে এসএমএস এসেছে। এসএমএস পড়তে গিয়ে দেখি আমার অ্যাকাউন্টে জমাকৃত ১ লাখ ৮১ হাজার টাকার পুরোটাই কেটে নেওয়া হয়েছে। ব্যাংকে এসে যোগাযোগ করেছি, কিন্তু এখনো কোনো সমাধান পেলাম না। 

গ্রাহক শামীমা আক্তার বলেন, অ্যাকাউন্টের সব টাকা কেটে নেওয়া হয়েছে। ব্যাংকে ঋণ ছিল। কিন্তু সেটা প্রতি মাসে কেটে নেওয়া হয়। একসঙ্গে অ্যাকাউন্টের সব টাকা কীভাবে কেটে নিল? ব্যাংক কর্তৃপক্ষ কোনো সমাধানও দেয়নি।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক বলেন, আমার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে এক লাখ ৫১ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। কিন্তু কেন টাকা কেটে নিয়েছে সেটা জানি না। শুনেছি অনেক গ্রাহেরক অ্যাকাউন্ট থেকে একইভাবে টাকা কেটে নেওয়া হয়েছে। একই ঘটনা ঘটে সোনালী ব্যাংকের টাঙ্গাইলের কালিহাতী শাখাতেও। সেখানে বীর মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্ট থেকে একইভাবে টাকা কেটে নেওয়া হয়েছে।

এ ঘটনায় ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) খন্দকার রাইসুল আমিন। তিনি বলেন, সোনালী ব্যাংকের হেড অফিসের সিস্টেমে সমস্যার কারণে এই ঘটনাটি ঘটে ছিল। গ্রাহকদের এই সাময়িক সমস্যায় আমরা দুঃখ প্রকাশ করছি। আতঙ্কিত হওয়ার মতো নয়। টাকা ফেরত দেয়া হচ্ছে।

সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের (ঘাটাইল) ডিজিএম আব্দুল্লাহ ফয়সাল বলেন, সিস্টেমের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে অটো টাকা কেটে নেওয়া হয়। সিস্টেমের সমস্যার কারণে এটা হয়েছে বলে প্রধান কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে। এ ঘটনায় আমরা বিব্রত অবস্থায় পড়েছিলাম। গ্রাহকদের টাকা আবার ফেরত দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, এরআগে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী শাখা সোনালী ব্যাংকের গ্রাহকদের সঞ্চয়ী অ্যাকাউন্ট থেকে ম্যানেজার কর্তৃক প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি