১১:২৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে খুনের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬ | | ৭৬২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুইজন নিহতের ঘটনায় পাল্টাপাল্টি দু’টি মামলা হয়েছে।

বুধবার রাতে নিহত মাজেদা বেগমের মেয়ে ছালেহা বেগম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। অপর মামলাটি করেন নিহত হযরত আলীর স্ত্রী আয়শা সিদ্দিকা।

রাতেই সাড়াশি অভিযান চালিয়ে দুই পক্ষের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর থানার পার গুহলী পূর্ব পাড়া গ্রামের আলিম উদ্দিন মন্ডলের ছেলে ও নিহত মাজেদা বেগমের মেয়ের জামাতা রমেশ আলী (৩৫) ও বড় বেলতা গ্রামের চান উদ্দিন মন্ডলের ছেলে ও নিহত হযরত আলীর সুমুন্দি মো. ইব্রাহিম মিয়া (৫৮)।

এদিকে পাল্টাপাল্টি খুনের ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) খান হাসান মোস্তফা বলেন, গ্রেফতারকৃত দুইজনকে বৃহস্পতিবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অন্য আসামী ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি দুটি খুনের ঘটনায় মামলা হয়েছে। এ মামলার এজাহার ভুক্ত দুই পক্ষের দুইজন কে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নের খাষশাহজানী গ্রামে মো. আব্দুল করিমের ছেলে হযরত আলী (৬০) ও তার ছোট ভাই সোলাইমানের (৫২) জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় বিরোধের জের ধরে সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় প্রথমে বড় ভাই হযরত আলীর হামলায় ছোট ভাই সোলাইমানের স্ত্রী মাজেদা বেগম ওরফে সাজু ঘটনাস্থলে নিহত হন। এরপর মাজেদা বেগমের স্বামী সোলাইমান ক্ষিপ্ত হয়ে তার বড় ভাই হযরত আলীর ওপর পাল্টা হামলা চালালে বড় ভাই হযরত আলীও ঘটনাস্থলেই মারা যান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি