১০:১৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সোয়া ঘণ্টায় দুই বুথে একটি ভোটও পড়েনি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের আটটি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুইটি বুথে সোয়া এক ঘণ্টায় একটি ভোটও পড়েনি। এ দুইটি বুথে ৫০৬জন ভোটার রয়েছে। নিউজটি লেখা পর্যন্ত ভোট দিতে এ দুটি বুথে একজন ভোটারও আসতে দেখা যায়নি।  

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. মজনু মিয়া বলেন, রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। ওই দুইটি বুথে সোয়া এক ঘণ্টায় একজন ভোটারও আসেনি। কলিয়া কেন্দ্রে ৩১৮৬ জন ভোটার রয়েছে। এরমধ্যে ৫০৬ জন ভোটার সেহরাইল গ্রামের।

কলিয়া ও সেহরাইল গ্রাম মিলে একটি কেন্দ্র। সেহরাইল গ্রামটি একটু দূরে এজন্য ভোটার আসতে সময় লাগছে। 

জেলার আটটি আসনে সরকারদলীয় ছাড়াও বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৬ জন। এর মধ্যে ছয়টিতে চাপে রয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। বাকি দুইটিতে নৌকার প্রার্থীরা নির্ভার রয়েছেন। এবার ছয়টি আসনে জয় পেতে নৌকার প্রার্থীদের হিমশিম খেতে হবে বলে মনে করছেন ভোটাররা।

প্রসঙ্গত, জেলার আটটি আসনে মোট ভোটার ৩১ লাখ ৪৬ হাজার ৬৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৭৭ হাজার ৩০৩ ও নারী ভোটার ১৫ লাখ ৬৯ হাজার ৩৪৯ জন। তাদের মধ্যে ২০ জন হিজড়া ভোটার রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি