১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চাল নিয়ে নয় ছয় বন্ধে ডিলারদের নিয়ে ইউএনও’র সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের চাল নিয়ে নয় ছয় বন্ধে ডিলারদের নিয়ে জরুরি সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক। 

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আবদুল মালেকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাব্বির আহমেদ মুরাদ, প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

এতে উপজেলার ১৪টি ইউনিয়নের ২৮ জন ডিলারের মধ্যে ২৭ জন অংশ নেয়। 

উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আশরাফুল আলম বাচ্চু গত ১৩ এপ্রিল চাল বিক্রির সময় ওজনে কম দেয়ায় তাকে দেড় লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক। এসময় তার লাইন্সেসও বাতিল করায় তিনি বৈঠকে অংশ নিতে পারেননি।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বলেন, করোনা ভাইরাসের কারণে মানব সভ্যতা আজ হুমকির মুখে। দেশের কোটি কোটি ঘরবন্ধি মানুষ আজ খাদ্য সংকটে পড়েছে। একজন মানুষও যেন অভুক্ত না থাকেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেজন্য একের পর এক কর্মসূচী বাস্তয়ন করে যাচ্ছেন। 

তিনি ডিলারদের বলেন, এই মূহুর্তে ব্যবসায়ীক চিন্তা বাদ দিয়ে মানবিকতার দায়িত্ব পালন করতে হবে। খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী উদ্দেশ্যে ইউএনও হুশিয়ারি উচ্চারন করে বলেন, দায়িত্ব পালনে অবহেলাসহ কোন অবস্থায় নয় ছয় বরদাস করা হবে না।

ডিলারদের পক্ষে উপজেলার হাটুভাঙা বাজারের ব্যবসায়ী আব্দুল কাদের সিকদার বলেন, দেশের এই দুর্যোগ মুহুর্তে অভুক্ত মানুষের মুখে খাদ্য তুলে দিতে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা যে লড়াই করছেন ব্যবসায়ীক চিন্তা বাদ দিয়ে আজ থেকে তারাও সেই লড়াইয়ে শরীক হবেন বলে উল্লেখ করেন।

এসময় ইউএনও আবদুল মালেক ডিলারদের ধন্যবাদ জানিয়ে করোনা দুর্যোগ মোকাবেলার যুদ্ধে সকলকে শরীক হওয়ার আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি