০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বাইয়া হযরত বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

অপহরণ, চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লালহাড়া গ্রামের বাইয়া হযরত বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে। 

সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। পরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন একই গ্রামের আজম খানসহ গ্রামের কয়েকটি পরিবারের সদস্য।

সম্মেলনে লিখিত বক্তব্যে আজম খান বলেন, তার এক ভাতিজি গত ২৮ মে বিকেলের দিকে বাড়ির পাশে এক দোকান থেকে কিছু জিনিস কিনে ফিরছিল। তখন এলাকার সন্ত্রাসী বাইয়া হযরতের ছোট ছেলে সজিব তার সহযোগী নিয়ে ভাতিজিকে তুলে নিয়ে যায়। এ খবর পাওয়ার পর তার পরিবারের লোকজন সজিবের বাড়িতে গিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে পুলিশকে জানালে রাত ৯ টার দিকে ভাতিজিকে উদ্ধার করা হয়। পুলিশ সজিবকে গ্রেপ্তার করে।
 
এব্যাপারে বাইয়া হযরত, সজিবসহ চারজনকে আসামী করে দেলদুয়ার থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু মামলার অন্য আসামীরা পলাতক রয়েছে। আসামীরা আজম খানের পরিবারের লোকজনদের নানাভাবে হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। একইসঙ্গে আরো অভিযোগ করা হয়, বাইয়া হযরত বাহিনীর লোকজন দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষদের বিভিন্নভাবে হয়রানি করছে। চাঁদা দাবি করে না পেয়ে হামলাও করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলেও সম্মেলনে জানানো হয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি