০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনার উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু, নমুনা সংগ্রহ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোনিয়া (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিয়া ধলীপাড়া গ্রামে নানা বাড়িতে তার মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কালিয়ার গোহাইলপাড়া এলাকায় বাবার বাড়িতে তার মরদেহ দাফন করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ায় এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ওই গৃহবধূকে অসুস্থ অবস্থায় তার স্বামীর বাড়ি পাশের উপজেলা ঘাটাইলের গারোবাজার থেকে সখীপুরে কালিয়া গ্রামের নানা বাড়ি আনা হয়। কিছুক্ষণ পর তার শ্বাসকষ্ট বেড়ে যায়। সন্ধ্যার পর তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আবদুস সোবহান জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড রেসপন্স টিমের মাধ্যমে রাত ৮টার দিকে ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ওই গৃহবধূ ৩-৪ দিন ধরে স্বামীর বাড়িতে জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা ও গলা ব্যথায় ভুগছিলেন।

কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান জানান, প্রস্তুতি থাকলেও বৃষ্টির কারণে রাতে মরদেহ দাফন হয়নি। বৃহস্পতিবার সকালে গৃহবধূর বাবার বাড়িতে মরদেহ দাফন করা হয়েছে। তবে এ নিয়ে এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি