১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শের আলী (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

গতকাল বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার ফুলকি ইউনিয়নের তিরঞ্চ গ্রামের আতরাইল বিলে এ ঘটনা ঘটে। নিহত শের আলী উপজেলার ফুলকি ইউনিয়নের  তিরঞ্চ মধ্যপাড়া এলাকার মৃত হাজী ইসমাইল হোসেনের ছেলে।

ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বিজু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন  জানান,কৃষক শের আলী প্রতিদিনের মতন ফজরের নামাজ শেষ করে নৌকায় মাছ ধরার জাল নিয়ে আতরাইল বিলে যায়। সকালের নাস্তার বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। বেলা দেড়টার দিকে নিহতের ছোটভাই নৌকা নিয়ে বিলে গেলে তার ভাইয়ের নৌকা ও ব্যবহারের গামছা দেখতে পায়। এসময় লোকজন নিয়ে গিয়ে নিহতের লাশ শনাক্ত ও উদ্ধার করে।

বাসাইল থানার তদন্ত কর্মকর্তা(ওসি) আবু হানিফ সরকার বলেন, নিহতের পরিবারের এই বিষয়ে কোন অভিযোগ নেই। কোন মামলা দায়ের করা হয়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি