১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঝুকিপূর্ন গোডাউন ব্রীজ! বড় ধরনের দূর্ঘটনার আশংকা

মোল্লা তোফাজ্জল | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরশহরের গুরুত্বপূর্ন গোডাউন ব্রীজটি ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। ব্রীজটির গোড়ায় দেখা দিয়েছে ফাটল। প্রতিনিয়তই ব্রিজের নিচের অংশের ডালাই ধ্বসে পড়ছে। এতে করে মারাত্বক হুমকি মধ্যে পড়েছে এ ব্রীজ দিয়ে চলাচলরত শত শত যানবাহনের চালক ও যাত্রীরা।

জানা যায়, জেলার গুরুত্বপূর্ন সড়ক গুলোর মধ্যে অন্যতম পৌরএলাকার ১৫নং ওয়ার্ডের ঢাকা-টাঙ্গাইল সড়ক। আর ঢাকা-টাঙ্গাইল সড়কের অন্যতম প্রধান সংযোগ স্থল গোডাউন ব্রীজটি। জেলার বৃহত্তম করটিয়া হাট ও মির্জাপুর, বাসাইল, সখীপুর উপজেলার সাথে যোগাযোগের ও ঢাকাগামী উত্তরবঙ্গের যাত্রীবাহি যানবাহন এবং ঢাকা থেকে টাঙ্গাইলে প্রবেশের একমাত্র সড়কও এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন জেলার শতশত যানবাহনের পাশাপাশি উত্তরবঙ্গের যাত্রী ও মালবাহী যানবাহন গুলো চলাচল করে। এছাড়া পৌরএলাকার হাজার হাজার মানুষ এই ব্রীজ দিয়ে চলাচল করে।

দীর্ঘদিন ব্রীজটির রক্ষনাবেক্ষণ না করায় ফাটল দেখা দিয়েছে। প্রতিনিয়তই ধ্বসে পড়ছে ব্রীজের নিচের অংশ। প্লাস্টার ও ডালাই খসে পড়ে লোহার রডের বিচ্ছিন্ন অংশ দৃশ্যমান হয়ে পড়েছে। এতে করে মারাত্মক ঝুকিপূর্ন হয়ে পড়েছে ব্রীজটি। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ব্রীজটির বর্তমান অবস্থায় আতংকিত হয়ে পড়েছেন চলাচলকারী এবং এলাকাবাসী।

এ বিষয়ে এলাকাবাসী আনিসুজ্জামান খান সাগর জানান, অবিলম্বে ব্রীজটির সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। জনসাধারনের নিরাপত্তা এবং দুর্ঘটনা রোধে দ্রæত ব্রীজটির সংস্কার করা প্রয়োজন।

জাহিদ হোসেন মালা বলেন, ব্রীজটি দিয়ে দিনে জেলার যানবাহন ও রাতে উত্তরবঙ্গের যানবাহন চলাচল করে। ব্রীজটি সংস্কার করার পাশাপাশি নতুন ব্রীজ নির্মান করা প্রয়োজন। তা না হলে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।

ব্রীজটি সংস্কারের পাশাপাশি দ্রæত সময়ের মধ্যে নতুন ব্রীজ নির্মানের দাবি জানিয়েছে স্থানীয়রা।

এ প্রসঙ্গে টাঙ্গাইল সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আমিমুল এহসান জানান, ঢাকা-টাঙ্গাইল রোডের গোডাউন ব্রীজটির সংস্কার কাজ দ্রæত করা হবে। আপাদত কোন ঝুঁকি নেই বলেও তিনি দাবি করেন।

টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য আলহাজ¦ ছানোয়ার হোসেন বলেন, আমি ব্রীজের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে দ্রæত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ব্রীজটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। এছাড়া ঐতিহ্যবাহী করটিয়া ও গোড়াউন ব্রীজ দুটোই নতুন করে করার উদ্যেগ নেওয়া হয়েছে

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি