০২:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্ত্রীর চোখ উপড়ে ফেললো স্বামী

মনির হোসেন,কালিহাতী | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে রাতের আধারে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে স্ত্রীর চোখ উপড়ে ফেলেছে পাষণ্ড স্বামী। রোববার (৫ জুলাই)ভোর রাতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা চৌধুরীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত আঁখি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আঁখি আক্তারের চাচা মো. খোকন মিয়া জানান, গত সাত বছর আগে মির্জাপুর উপজেলার বুসুন্দী গ্রামের আব্দুল রহমানের ছেলে ফারুক হোসাইনের সঙ্গে তার ভাতিজির বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিলো। তাদের সংসারে দুই বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।

ফারুকের বাবা বিদেশ থাকায় ফারুক ও তার মা মাদক ব্যবসা করতে থাকেন। পরবর্তীতে ফারুক তার স্ত্রী আঁখি আক্তারকে মাদক বিক্রি করতে বললে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কয়েক বছর আগে আঁখি তার বাবার বাড়ি চলে আসে। পরবর্তীতে শালিসি বৈঠকের মাধ্যমে মীমাংসা করে আঁখি আক্তারকে ফারুকের বাড়ি পাঠানো হয়।

কিন্তু তারপরও ফারুক তার স্ত্রীকে মাদক বিক্রি করতে বলে। কিন্তু আঁখি আক্তার রাজি না হওয়ায় একাধিকবার তার সঙ্গে ঝগড়া হয় ও শালিসি বৈঠক হয়েছে।

তিনি আরও জানান, গত এক বছর আগে ফারুকের কাছ থেকে আঁখি চলে এসে গাজীপুরে এক গার্মেন্টস চাকরি করতে থাকে। সেখানেও তাকে ফোন করে চোখ উপড়ে ফেলাসহ প্রাণনাশের হুমকি দেয় ফারুক। গত রমজান মাসে ফারুক গাজীপুরে আঁখির বাসায় গিয়ে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আঁখিকে মারাত্মক আহত করে।

ওই ঘটনায় গাজীপুর সদর থানায় এক সাধারণ ডায়েরীও করা হয়। তারপরেও একাধিকবার মোবাইল ফোনে আঁখি ও তার পরিবারের চার সদস্যকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ফারুক।

রোববার (৫ জুলাই) ভোর রাতে সে সিঁধ কেটে আঁখির বাবার বাড়িতে আঁখির ঘরে প্রবেশ করে কাচি (সিজার) দিয়ে আঁখির চোখে ঘা দিয়ে পালিয়ে যায়। এসময় আঁখির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ফারুককে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর ফারুককে পাওয়া যায়নি। পরে আঁখিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার আনোয়ার হোসেন জানান, ফারুক হোসাইন মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক বিক্রি নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় আঁখির চোখ উপড়ে ফেলে ফারুক পালিয়ে যায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, কিছুক্ষণ আগে ঘটনা জানতে পেরে একজন এসআইকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি