০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নতুন কেউ আক্রান্ত হয় নি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলায় রবিবার পর্যন্ত নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয় নি। পরীক্ষার জন্য জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে রবিবার নতুন ৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত ২১৫ জনের রিপোর্ট পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে একজনের ফলাফল পজেটিভ এবং বাকিগুলো নেগেটিভ এসেছে। 

এছাড়া ঢাকায় আরেকজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়। এ নিয়ে জেলায় মোট ২ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে ৭৫৬, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৫৩ এবং আইসোলেশনে আছেন ২ জন।

আর বিগত সময়ে করোনার উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেতা ও শিক্ষকসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এদের সবার ফলাফল নেগেটিভ।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, প্রাপ্ত নমুনার রিপোর্টে টাঙ্গাইল জেলায় এখন পর্যন্ত ২ জন আক্রান্ত হয়েছেন। তারা ঢাকায় চিকিৎসাধীন আছেন। অন্যন্য জেলার তুলনায় টাঙ্গাইল অনেক ভাল আছে। জেলার ১২ টি উপজেলা থেকেই করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি