০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা : ইউএনওর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা অনুদান

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর আহবানে কর্মহীনদের সাহায্যার্থে উপজেলা নির্বাহী অফিসারের ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন মো. আজিজুর রহমান।

রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান সিদ্দিকের মাধ্যমে ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামের হাতে এ অর্থ তুলে দেন। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, খাদ্যগুদাম কর্মকর্তা আবুল কালাম আজাদ, নাগরপুর প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মন্টু মিয়া প্রমুখ।

শনিবার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা ভাইরাসের প্রার্দুভাবে সৃষ্ট আপদকালীন দূর্যোগ মোকাবেলায় উপজেলার বিত্তবান ও মানব হিতৈষীদের নগদ অর্থ বা খাদ্য সহায়তার আহবান জানান। 

গণ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যদি কেউ তার পরিচয় গোপন করে আর্থিক অনুদান দিতে চান তাহলে সরাসরি ইউএনওর (০১৭৬২৬৯১৬২৯) মুঠো ফোনে যোগাযোগ করুন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি