১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬ | | ৩১৭
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার যোকারচরে ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলা কহিক প্রামানিকের ছেলে ও মোটরসাইকেল চালক রহিম প্রামানিক (৪০) ও তার ভাগনি পাবনা জেলার চাটমোহর উপজেলার হাসান আলীর মেয়ে আঁখি পারভীর (১৫)।

এ ব্যাপারে বঙ্গবন্ধু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার যোকারচর নামকস্থানে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে পাবনা থেকে টাঙ্গাইলমুখি একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী আঁখি পারভীনের মৃত্যু হয়।

মোটর সাইকেল চালক রহিম প্রামানিককে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

নিহতদের মরদেহ বঙ্গবন্ধু পূর্ব থানা মর্গে রাখা হয়েছে।

মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি