১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু, সেবা মিলবে অনলাইনেও

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৯ জুন ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ শুরু হয়েছে। ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ সেবা সপ্তাহ শুরু হয়েছে।

৯ জুন রবিবার থেকে শুরু হয়ে সেবা সপ্তাহ চলবে ১৪ জুন পর্যন্ত। ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে মির্জাপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. রেজাউল করিম প্রমুখ।

ভূমি সেবা সপ্তাহে যেসব সেবা দেওয়া হবে তা হলো- অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে সহায়তা এবং ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করার বিষয়টি ব্যাপক প্রচার। ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা দেওয়া। নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক দেওয়া। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়ার আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ। অনলাইনে আবেদনকৃত মৌজাম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা। মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি ও আপিল দাখিল-নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তরসহ জনগণ সংশ্লিষ্ট বিষয়ে সেবা পাবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি