১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিষেধাজ্ঞা সত্ত্বেও বালু উত্তোলন

হুমকির মুখে বঙ্গবন্ধু সেতু

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | | ১৬৭৩
ছবি ঃ প্রতীকি।
, টাঙ্গাইল :

কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষমতার দাপটে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান হযরত তালুকদার এর বিরুদ্ধে। এতে করে চরম হুমকির মুখে পড়েছে দেশের বৃহত্তর বঙ্গবন্ধু সেতু।

এ বিষেয়ে (এষ্টেট) এর উপ-পরিচালক মোঃ আশরাফ আলী খান টাঙ্গাইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য গত ৫ সেপ্টেম্বর একটি আবেদন করেছেন।

আবেদনে তিনি উল্লেখ করেছেন, দেশের বৃহত্তর বঙ্গবন্ধু সেতু পুর্ব সংযোগ সড়কের পূর্ব থানর পশ্চিম পাশের হাতিয়া, এলেঙ্গা ও বিনোদলুহরিয়ায় বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের (বাসেক) জায়গা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। ফলে একদিকে বঙ্গবন্ধু সেতু চরম হুমকির মুখে পড়েছে। অন্যদিকে এই স্থান থেকে বালুবাহি ট্রাকের কারনে মহাসড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে।

এছাড়া এভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারনে দিন দিন নদী ভাঙ্গনের ফলে বিলীন হতে চলেছে আশপাশের এলাকার বাড়ি-ঘর ও আবাদী জমি। ইতিমধ্যেই একটি মসজিদ ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে চলে গেছে বলে জানা গেছে।

গত ৭মাস পূর্বে স্থানীয় প্রশাসন ওই উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা সংলগ্ন যমুনা নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার সময় অভিযান চালিয়ে তা বন্ধ করে দেয়। সেই সাথে দুইটি ড্রেজার পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।

এসময় হযরত তালুকদার ও তার সহযোগীরা খবর পেয়ে পালিয়ে যায়। এর পর থেকে ৬মাস বালু উত্তোলন বন্ধ থাকার পর পুনরায় দুইমাস ধরে বালু উত্তোলন শুরু করেছে তারা। এ কারনে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ভাঙ্গনের শিকার হয়ে নি:স্বহতে চলেছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, আমি কোন চিঠি হাতে পায়নি। তবে সেতু কর্তৃপক্ষ আমার কাছে এসেছিল। চিঠি পেলেই অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি