০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

‘হাসিনার বদলে জয়, খালেদার বদলে তারেককে চাই না’

| টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬ | | ৩৪৮০
, টাঙ্গাইল :

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমরা হাসিনার বদলে জয় কে, খালেদার বদলে তারেক কে দেখতে চাই না। আর এটা মেনে নেওয়া যায় না। এজন্যই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। এ দল জনতার দল, এ দল মানুষের দল।

সোমবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর বলেন, আজকে দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। দেশে আইন নাই, ন্যায় নাই, নীতি নাই-মানুষের জন্য মানুষের মায়া মহব্বত নাই। এ দুনিয়াতে মায়ের চেয়ে বড় আর কোন সম্পর্ক হতে পারে না। যখন শুনি সেই মা তার সন্তানকে গলা টিপে হত্যা করে মনে হয় আইয়্যামে জাহিলিয়াতের যুগের চেয়েও পিছনে পরে গেছি। মা সন্তানকে মারে সন্তান মা কে মারে, পিতাকে মারে। আমাদের মানবতা কোথায়, দেশপ্রেম কোথায়, মনুষ্যত্ব কোথায় আর আমাদের ভালোবাসা কোথায়?

তিনি আরো বলেন, সরকার নির্যাতিত রোহিঙ্গাদের ফিরিয়ে দিচ্ছে কিন্তু মিয়ানমার থেকে আসা ইয়াবা ফেরাচ্ছেন না। তারা ইয়াবার সাথে আলিঙ্গন করছে।

কৃষক শ্রমিক জনতা লীগ নাগরপুর উপজেলা শাখার আহবায়ক বাবুল দেওয়ানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেওয়ান, হাসমত আলী নেতা, আবিদ হাসান প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি