১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

‘জাতির পিতার সন্মান রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে টাঙ্গাইল জেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সমাবেশ করেছে। 

শনিবার (১২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এ সমাবেশ।

টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, জেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট এস এম আখতারুজ্জামান প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানান। একই সাথে এ ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলকেই বিচারের আওতায় আনার দাবি জানান।

এছাড়া জেলার সকল উপজেলায়ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি