০৭:০৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘর থেকে বের হলেই জেল-জরিমানা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসাধারণকে ঘরে রাখতে আরো কঠোর হচ্ছে সখীপুর উপজেলা প্রশাসন। এজন্যে মাঠে থাকবে পুলিশের নয়টি বিশেষ টিম। ঘর থেকে বের হলেই করা হবে জেল-জরিমানা। নেয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। 

করোনা মোকাবেলায় সোমবার উপজেলা প্রশাসনের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
 
সভা সূত্রে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভায় পুলিশের নয়টি টিম কাজ করবে। মোটরসাইকেল বের করলেই পুলিশ আটক করবে। 

এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁচাবাজার দুপুর দুইটা পর্যন্ত খোলা রাখা, সাপ্তাহিক হাটের স্থান লাল কাপড় টানিয়ে বন্ধ করা। প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। ওই কমিটি গ্রামের মানুষকে ঘরে রাখতে কাজ করবে। 

কোন ভাবেই মানুষ যাতে ঘর থেকে বের হতে না পারে এ জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় ওই সভায়। 

সভায় উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা সভাপতিত্ব করেন। 

এসময় উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার লেব,ু পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, অফিসার ইন-চার্জ আমির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুস প্রভা, আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত শিকদার , জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া বাদল, হাতীবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ বক্তব্য দেন। 

ওসি আমির হোসেন বলেন, আগে থেকেই পুলিশ মাঠে কাজ করছে। মানুষকে ঘরে রাখতে আজ 
থেকে (সোমাবর) পুলিশ আরো বেশি কঠোর হবে। 

উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, জনগণকে ঘরে রাখতে ভ্রাম্যমাণ আদালতসহ আইন প্রয়োগ জোরদার করা হবে। ঘর থেকে বের হলেই শাস্তির আওতায় আনা হবে। অর্থাৎ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভুমিকায় থাকবে। তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধও করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি