১২:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গরু চোর আটক, ৫টি গরু উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩০ এপ্রিল ২০১৭ | | ৩১৭২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে ফরিদ মিয়া (৪০) নামের এক গরু চোর চক্রের সদস্যকে আটক করে গণ ধোলাই দিয়েছে এলাকাবাসি। এসময় ৫টি গরুসহ পুলিশ তাকে উদ্ধার করে। সে উপজেলার কাশিল পূর্বপাড়ার রিয়াজ মিয়ার ছেলে।

গরু চুরিতে অতিষ্ট এলাকাবাসী জানান, চলতি মাসে প্রায় প্রতিদিনই উপজেলার নাকাছিম, বাঘিল, স্থলবল্লা, বালিয়া, বল্লা, ফুলকী, ফুলবাড়ি, নিড়াইল, খাটরা, আদাজান, কাঞ্চনপুর, বাসাইল দক্ষিণ পাড়াসহ বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক গরু চুরি হয়। পরে চুরি যাওয়া গরু খোঁজাখুজির এক র্পযায়ে ভুক্তভোগিদের কয়েকজন রোববার সকাল সাড়ে ৬টার দিকে বিয়ালা গ্রামের খন্দকার আলম মিয়ার বাসাইল পশ্চিম পাড়ার বাড়ি থেকে ভাড়াটিয়া ফরিদ মিয়াকে ৫টি গরুসহ আটক করে।

পরে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গরুর মালিকরা এসে তাকে গনধোলাই দিতে শুরু করে। সংবাদ পেয়ে বাসাইল থানা পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করতে গেলে বিক্ষুব্ধ লোকজন পুলিশসহ চোরের বাস গৃহ অবরোধ করে রাখে।

প্রায় ৩ ঘন্টা পর অতিরিক্ত পুলিশের সহায়তায় অভিযুক্ত ফরিদকে উদ্ধার করে বাসাইল থানায় নেয়া হয়।

এদিকে গরু চোরকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উপজেলার নাকাছিম এলাকায় বিয়ালা ও স্থলবল্লা গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, ফরিদকে ৫টি গরু ও চুরি উপকরণসহ উদ্ধার করা হয়েছে। সে চিহ্নিত চোর চক্রের সদস্য। তাকে দ্রæতই আদালতে প্রেরণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি