১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কর্মহীন একজন মানুষও না খেয়ে মারা যাবে না- একাব্বর হোসেন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন, তাঁর নির্বাচনী এলাকার একজন মানুষও খাদ্যের অভাবে না খেয়ে মারা যাবে না। প্রত্যেকের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। 

শনিবার সকালে মির্জাপুর উপজেলার ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশন মাঠে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এমপি একাব্বর হোসেন এসময় আরও বলেন, ৭১’র ন্যায় অদৃশ্য করোনা ভাইরাসের বিরুদ্ধেও বাঙালি জাতি যুদ্ধ ঘোষণা করেছে। আগামী দিনগুলোতে নিজ নিজ ঘরে অবস্থান নিশ্চিত করার মধ্যে দিয়ে সবাইকে এই যুদ্ধে শরীক হতে হবে। এসময় তিনি সহায়তা গ্রহণকারীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেকের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা প্রকল্পা বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক নন্দ দুলাল গোস্বামী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাচ্চু  সম্পাদক গোলাম রব্বানী যুবরাজ প্রমুখ। 

একাব্বর এমপি বলেন, সরকারের পাশাপাশি তিনি তার ব্যক্তিগত খাদ্য সহায়তা চালু রাখবেন। এছাড়া দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যে নিজ নিজ অবস্থান থেকে কর্মহীনদের খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছেন। এ সময় তিনি ঘরে অবস্থান করে করোনার বিরুদ্ধে যুদ্ধে শরীক হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি