০২:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছেলের হাতে বাবা খুন (ভিডিওসহ)

হামিদুর রহমান মামুন | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ এপ্রিল ২০১৭ | | ৩১৮৬
নিহত লাল মিয়া (৬০)। ইনসেটে ঘাতক পুত্র আজাহার মিয়া।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে নাগরপুর উপজেলার চরডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাল মিয়া (৬০) মৃত আছর উদ্দিনের ছেলে। পেশায় রিকশাচালক ছিলেন।

নিহতের ভাই ধলা মিয়া জানান, তার বড় ভাই রিকশাচালক লাল মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার লাল মিয়া তার চিকিৎসার খরচের জন্য গাভী বিক্রি করার কথা জানালে ক্ষিপ্ত হয়ে ছেলে আজাহার মিয়া পিতাকে মারপিট করে। পরে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে ছেলে সটকে পড়ে।

পিতা গরু বিক্রি করেছে জানতে পেরে পরদিন শনিবার সকাল ছয়টার দিকে ছেলে ক্ষিপ্ত হয়ে দাঁ নিয়ে পিতাকে খুঁজতে থাকে। এসময় পিতা লাল মিয়া প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে ছিল। ছেলে দাঁ নিয়ে সেখানেই ঢুকে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পুত্র আজাহার পলাতক আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই লাল মিয়ার মৃত্যু হয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ছেলে আজাহার পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি