১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাপ্তাহিক হাট বন্ধ করল সেনাবাহিনী 

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

বৃহস্পতিবার থেকে সারাদেশে মানুষকে সচেতন করে ঘরে রাখতে সেনাবাহিনী কঠোর হবে বলে ইঙ্গিত দিয়েছিল সরকার। এরই অংশ হিসেবে আজ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পংবাইজোড়ার সাপ্তাহিক হাট বন্ধ করে দিয়েছে সেনাসদস্যরা। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুরের নেতৃত্বে বঙ্গবন্ধু সেনানিবাসের সেনাসদস্যরা উপজেলার পাকুটিয়া, মোকনা, মামুদনগর, সদর, সহবতপুর ইউনিয়নে গিয়ে জনগণকে সচেতনতামূলক পরামর্শ দেন। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, সরকারি নির্দেশনা মেনে চলা, দোকানে কেনাকাটার সময় নূন্যতম তিন ফুট দুরত্ব বজায় রাখা ইত্যাদি নানা বিষয়ে সতর্ক করা করেন। 

সাপ্তাহিক হাট বন্ধের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও পংবাইজোড়াতে সাপ্তাহিক হাট চালু থাকায় তৎক্ষণাৎ তা বন্ধ করে দেন। পরে তারা উপজেলা সদরে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দেন। 

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া জনসাধারণের নিকট প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌঁছিয়ে দেয়া অব্যাহত রয়েছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া আগামী ১১এপ্রিল পর্যন্ত নাগরপুর উপজেলা বাসীকে নিজ গৃহে অবস্থানের অনুরোধ জানান তিনি।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি