০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মানুষকে সচেতন করে ঘরে ফেরাতে রাস্তায় এমপি টিটু 

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনার সংক্রমন রোধে জনগণকে সচেতন করে তাদেরকে ঘরে ফেরাতে এবার নাগরপুর উপজেলা প্রশাসনের সাথে রাস্তায় নেমেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 

বৃহস্পতিবার (২রা এপ্রিল) দুপুরে উপজেলার ভাদ্রা বাজারে সাপ্তাহিক হাট বসলে তিনি হ্যান্ড মাইক হাতে রাস্তায় নেমে পড়েন এবং জনগণকে ঘরে ফিরে যাওয়ার আহবান জানান। এসময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ প্রমূখ।

তিনি এ সময় বলেন করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকার সাধারণ ছুটি আগামী ১১ ই এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে। আগামী কয়েকটা দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা যদি আজ সতর্ক না হই তাহলে আমরা ক্ষতিগ্রস্থ হব। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে বের না হয় সে অনুরোধ জানান তিনি। সাহায্যের আশায় ঘর থেকে বের হওয়া অতিদরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরন করেন সাংসদ আহসানুল ইসলাম টিটু।

উল্লেখ্য প্রথম দিকে সাধারণ মানুষ সতর্কতার সঙ্গে প্রশাসনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চললেও দিন যত গেছে ততই তা ঢিলেঢালা হয়ে গেছে। এখন পরিস্থিতি এমন হয়েছে যে, নিতান্ত প্রয়োজনে তো বটেই, যাচ্ছে তাই কারণেও মানুষ বেরিয়ে আসছেন ঘর থেকে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বলছেন, পেটের প্রয়োজনে বের না হয়ে উপায় নেই। 

অতিদরিদ্ররা দলবেঁধে সাহায্যের আশায় বসে পড়ছেন মোড়ে মোড়ে। তারা বলছেন, ঘরে খাবার নেই বলেই পথে নামতে হয়েছে। নানান ছুতোয় রাস্তায় ভিড় করছেন তরুণরা। অনেকটাই ভেস্তে যায় সামাজিক দূরত্ব রক্ষার বিষয়টি। বিশেষ করে গ্রামের সাপ্তাহিক হাটের সর্বত্র দেখা যাচ্ছে শত শত মানুষ। একারনে গ্রামাঞ্চলে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক বেড়ে গেছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি