১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাঁজি ধরে নদীতে নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩০ আগস্ট ২০১৭ | | ১৩২৯
, টাঙ্গাইল :

 

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে বাঁজি ধরে সাঁতার দিয়ে পানিতে ডুবে যাওয়ার একদিন পর রাজা বাসফৈর (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে নদীর কুমুদিনী হাসপাতাল খেয়া ঘাটের প্রায় এক কিলোমিটার ভাটিতে পাহাড়পুর ব্রিজের নিচে মরদেহ ভেসে উঠে। রাজা বাসফৈর কুমুদিনী হাসপাতালের পরিচ্চন্ন কর্মী ও মির্জাপুর পৌর এলাকার বাইমহাটি এলাকার বাসিন্দা।

সোমবার বিকাল পাঁচটার দিকে লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল খেয়াঘাট এলাকায় সহকর্মী আকাশ বাসফৈর (২০) এর সঙ্গে দুই লিটার কোমল পানি বাঁজি ধরে সাঁতরিয়ে নদী পাড়ি দিতে গিয়ে রাজা বাসফৈর (১৮) নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে যান। কিšু— মির্জাপুরে ডুবুরী দল না থাকায় খবর দিয়ে ময়মসিংহ থেকে ডুবুরী দল এনে রাতেই উদ্ধার তৎপরতা চালায়। মঙ্গলবার সকালেও ডুবুরিরা চেষ্টা চালিয়ে তাকে খুঁজে পেতে ব্যর্থ হন। সন্ধ্যায় কুমুদিনী খেয়াঘাট থেকে এক কিলোমিটার ভাটিতে পাহাড়পুর ব্রিজের নিজে তার মরদেহ ভেসে উঠে। কুমুদিনী হাসপাতালের সহকারী প্রশাসক সৈয়দ হায়দার আলী মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি