০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা প্রতিরোধে মতবিনিময় সভা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, জন-প্রতিনিধি, পুলিশ, আনসার, সাংবাদিক প্রতিনিধি, ব্যবসায়ী সংঘঠনের নেতাদের সমন্বয়ে এক মতবিনিময় সভা বুধবার ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনা নিবাসের ২৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেঃ কর্নেল নাজমুছ সাদাত, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম, ওসি মো. চাঁন মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী প্রমূখ।

সভায় ২৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন মেহেদী হাসান আসিকসহ অন্যান্য সেনা সদস্য ও ব্যবসায়ী সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় লেঃ কর্নেল নাজমুছ সাদাত করোনা প্রতিরোধে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া সভায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, হোম কোয়ারেইনটাইনসহ অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, জন সমাগম এড়িয়ে চলা এবং ঘর থেকে বের হলেও সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি