০১:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল বিতরণ  

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

গোপালপুরের হেমনগর ইউনিয়নের শাখারিয়ার মুক্তিযোদ্ধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল বিতরণ ও অভিভাবক সমাবেশ অুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রধান শিক্ষক আনজু আনোয়ারা ময়নার উদ্যোগে ও স্থানীয়দের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের জন্য শুরু হলো মিড- ডে মিল। এ আয়োজনের ফলে এখন থেকে প্রতিদিন বিদ্যালয়ে রান্না করা দুপুরের খাবার খাবে শিক্ষার্থীরা। রান্নার আয়োজন সহ সকল দায়িত্ব পালন করবেন স্থানীয় অভিভাবকবৃন্দ। এই কার্যক্রমকে আরও গতিশীল করতে বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। 

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. শামছুল আলম খান এর সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল ইসলাম খান, উপজেলা  রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মো. আব্দুস সেলিম,  ভুঞাপুর উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর রাজিয়া সুলতানা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান, গোপালপুর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবীর ও মোহাম্মদ শফিকুল ইসলাম।  

এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য মো মো. মাসুদ খান, ওয়ার্ড মেম্বর হোসেন আলী,  মো. আজহার আলী,  মো. রেজাউল করিম মজনু, শিক্ষক- শিক্ষিকা,ছাত্র- ছাত্রী, অভিভাবকগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত  সকলে স্থানীয় সহযোগিতায় মিড-ডে মিল চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি