০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাড়ি বাড়ি জীবানুনাশক মিশ্রিত পানি স্প্রে

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে রাস্তা-ঘাট ও বাসা বাড়িতে গিয়ে ব্লিচিং মিশ্রিত পানি ছেটানো হয়েছে।‘ওরা মানবতার হাত’ নামে একটি স্বেচ্চাসেবী সংগঠন গত সোম ও মঙ্গলবার উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা এলাকায় এ কাজ করেছে। 

সংগঠনটির প্রতিষ্ঠাতা উপজেলা আওয়ামীলীগ নেতা মো. ইজ্জত আলী জনির নেতৃত্বে ইউনিয়নের পাথরঘাটা বাজারসহ বিভিন্ন গ্রামের প্রধান প্রধান সড়কে ও বাসা বাড়িতে গিয়ে সংগঠনের সদস্যরা শরীরের বহনকরা মেশিনের সাহায্যে ব্লিচিং মিশ্রিত পানি ছেটাচ্ছেন।

সংগঠনের সদস্য অমর চাঁদ, সাগর, সুমন, টুটন, তোষার, প্রেমা, রতন শীল ও সাধনসহ এলাকার ছাত্র ও যুবকদের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। 

সংগঠনের প্রতিষ্ঠাতা মো. ইজ্জত আলী জনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইউনিয়নের পাথরঘাটা বাজারসহ গাজেশ্বরী, ডোহাতলী, খলিয়াজানি, ধানচালা, ঘোনাপাড়া, বাদ্যকরপাড়ায় গ্রামের ছাত্র-যুবকদের জীবানু নাশক মিশ্রিত পানিসহ জনসচেতনা বৃদ্ধির জন্য তারা কাজ করছেন। ইতিমধ্যে তাদের সংগঠনের পক্ষ থেকে অসহায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। 
 
এসব কাজে তাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শওকত মোমেন শাজাহান ও কোষাধক্ষ মোসলেম উদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, জাতির এই কঠিন সময়ে সরকার তথা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী সহায়তাসহ সচেতনামূলক কাজ করছেন। এটি মহতী উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি