০২:২৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘরে বসেই জানতে পারবেন আপনি করোনা ঝুঁকিতে কি না

ডেস্ক রিপোর্ট | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিছু প্রশ্নের জবাব দিয়ে জানতে পারবেন আপনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মতো ঝুঁকিতে আছেন কি না। যদি ঝুঁকিতে থাকেন তাহলে কী কী করতে হবে, তার পরামর্শও পাওয়া যাবে। ঝুঁকিতে থাকলে আপনার দেওয়া নম্বরে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগাযোগও করবে।

সোমবার দুপুরে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জুনাইদ আহমেদ বলেন, ঘরে বসেই করোনা ভাইরাসের ঝুঁকি পরীক্ষা করুন। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) প্রতিদিন লাখ লাখ কল আসছে। অনেকে খুব সাধারণ বিষয়েও প্রশ্ন করছেন। এতে কাঙ্ক্ষিত সেবা দিতে নানান সংকট তৈরি হচ্ছে। একসঙ্গে লাখ লাখ মানুষকে সেবা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। https://livecoronatest. com নামে এই সাইটে গিয়ে কিছু প্রশ্নের জবাব দিলে বোঝা যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার মতো ঝুঁকিতে আছেন কি না।

তিনি বলেন, যদি ঝুঁকিতে থাকেন তাহলে নিজের নাম, মুঠোফোন নম্বর ও যেখানে অবস্থান করছেন তা পূরণ করে দিলে তথ্যগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চলে যাবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, নিজের পরীক্ষা নিজে অনলাইনে করা গেলে করোনা নিয়ে আতঙ্ক কমবে। এ ছাড়া যাঁরা প্রকৃতই করোনা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন তাঁদের খুঁজে বের করতে এই ওয়েবপেজটি সহায়তা করবে। ঝুঁকিতে থাকা লোকজনের সঙ্গে স্থানীয় চিকিৎসকদের যোগাযোগ করিয়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ রকম একটি ওয়েবপেজ তৈরির মূল উদ্দেশ্য হলো ব্যাপক আকারে তথ্য সংগ্রহ করা।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি