০৯:৫৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাছ ধরে বাড়ী ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৮ জুলাই ২০২১ | |
, টাঙ্গাইল :

মাছ ধরে ফেরার পথে আকিজ গ্রæপের কোমল পানিয় ভর্তি একটি কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। 

বুধবার (২৮ জুলাই) সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বানিয়াজান বাসষ্ট্যান্ডের উত্তর পাশে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে। নিহত স্বামী-স্ত্রী হলেন, উপজেলার বানিয়াজান ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের হেলাল উদ্দিন (৪৫) ও তার স্ত্রী সুন্দরী বেগম (৪০)। 

বিষয়টি নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া। 

তিনি জানান, সকালে হেলাল উদ্দিন ও তার স্ত্রী সুন্দরী বেগম তাদের বাড়ীর পাশে মাছ ধরতে যান। মাছ ধরে বাড়ী ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্বামী-স্ত্রীকে জামালপুরগামী আকিজ গ্রæপের কোমল পানিয় ভর্তি একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-১২৬২) ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের হয়। ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়ে গেলেও ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি