১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কর্মহীনদের জিআরের চাল ও শুকনো খাবার বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনার প্রভাবে কর্মহীন ৭০ জন দরিদ্র পরিবারের মাঝে চাল, ডালসহ শুকনো খাবরের প্যাকেট বিতরণ করা হয়। 

সোমবার ধনবাড়ী পৌরসভা কার্যালয় থেকে ৭০ জন দরিদ্র পরিবারের মাঝে জিআরের চাল, ডালসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা ও টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ২৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন মেহেদী হাসান আসিক। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সুরুজ্জামান মিন্টু, সংবাদ ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আবু এহসান, মো. ইউনুস প্রমূখ।

উক্ত চাল, ডালসহ শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা সকলকে ধৈর্য্য, সহনশীলতা ও সচেতনতার মাধ্যমে করোনা সংক্রান্ত এ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহবান জানিয়ে বলেন, সরকার ও প্রশাসন সব সময় জনগণের পাশে থাকবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি