১২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত একটি গাড়ির চাপায় সোহেল রানা (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আবুল কালাম জানায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতুবাড়ী গ্রামের মোঃ আব্দুল মজিদ সরকারের ছেলে সোহেল রানা (৩৫) মোটরসাইকেল যোগে কর্মস্থল মুন্সীগঞ্জ শ্রীনগর যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি ৩ নাম্বার ব্রিজের উপর পৌঁছালে অপর দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী নিহত হন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি