০৬:৩২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনার সচেতনতা সৃষ্টিতে সেনাবাহিনীর ক্যাম্পেইন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনাভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে স্থানীয় উপজেলা পরিষদ, প্রশাসন ও পুলিশের সাথে সেনা সদস্যরা যৌথভাবে ভ্রাম্যমান ক্যাম্পেইন করেছে। এ সময় যৌথভাবে মাঠে নেমেছে উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

সোমবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ২৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন মেহেদী হাসান আসিকের নেতৃত্বে উপজেলা সদর, বলিভদ্র, মুশুদ্দি, পাইস্কা, বীরতারা, যদুনাথপুর, ধোপাখালী, বানিয়াজান ইউনিয়নসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট, দোকানপাট ও সাধারণ মানুষকে মাইকিং করে সচেতনতামূলক উপদেশ প্রদান করেন সেনা সদস্যরা। 

করোনার বিস্তার রোধে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতেও বারণ করা হয়। প্রয়োজনে বাইরে গেলেও মাস্ক, হ্যান্ড গ্লাবস ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজন শেষে দ্রুত বাসায় ফেরার নির্দেশনা প্রদান করেন। স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনীর টহল অব্যাহত থাকবে। সরকারী নির্দেশনা মেনে চললে আগামীতে আমরা ভালো থাকবো।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, নির্বাহী অফিসার অরিফা সিদ্দিকা, ওসি মো. চাঁন মিয়া,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সুরুজ্জামান মিন্টু, সংবাদ ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আবু এহসান, মো. ইউনুস প্রমূখ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি