১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল বাসটার্মিনালের সিকদার মার্কেটের সামনে সোমবার(১৬ মার্চ) দিনগত রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে চারটি মোবাইল ফোন ও আটটি সিম সহ আন্তঃজেলা বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মহেষপুর গ্রামের রুস্তম মন্ডলের ছেলে আসাদ মন্ডল(২১), একই গ্রামের আব্দুল মালেক মন্ডলের ছেলে মো. ইমামুল ইসলাম(১৯) ও একই উপজেলার তারাউজিয়াল গ্রামের মো. আক্তার মোল্লার ছেলে মো. হৃদয় মোল্লা। 

পুলিশ জানায়, টাঙ্গাইল বাস টার্মিনালের সিকদার মার্কেটের তাসলিমা টেলিকম(বিকাশের দোকান) এ গিয়ে উল্লেখিতরা ক্যাশ রেজিস্ট্রারের ছবি তোলার সময় স্থানীয় লোকজনদের সন্দেহ হলে তাদেরকে আটক করে পুলিশকে জানায়। পরে টাঙ্গাইল সদর ফাঁড়ির পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। মঙ্গলবার(১৭ মার্চ) সকালে গ্রেফতারকৃতরা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে গ্রেফতারকৃতরা বিকাশের দোকানে গিয়ে কৌশলে ক্যাশ রেজিস্ট্রারের ছবি তুলে বিকাশ অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কৌশলে গ্রাহকদের সাথে প্রতারণার কথা স্বীকার করেছে। 

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর মোশারফ হোসেন জানান, সদর পুলিশ ফাঁড়ির এসআই মো.  মফিকুল ইসলামের নেতৃত্বাধীন একদল পুলিশ আন্তঃজেলা বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতরা  আদালতে ফৌ.কা.বি. ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি