০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাঠে নেমেছে থানা পুলিশ 

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করতে মাঠে নেমেছে নাগরপুর থানা পুলিশ। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ এর  নের্তৃত্বে একটি চৌকস টিম প্রথম থেকেই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। 

প্রথম অবস্থায় সদর বাজারের বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার জন্য অস্থায়ী বেসিন স্থাপন করেন। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহারে সকলকে সচেতন করতে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক'সহ বিভিন্ন এলাকায় থানা পুলিশের জনসচেতনতামূলক কাজ পরিচালনা করেন। 

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার তৃতীয় লিঙ্গের (হিজড়া) নাগরিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। থানা কমপ্লেক্স ভবন থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে ওসি আলম চাঁদ বলেন, করোনা প্রতিরোধ করতে গিয়ে আজ অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এসকল কর্মহীন লোকজনের পাশে সমাজের বিত্তশালী লোকদের এগিয়ে আসতে হবে। 

নাগরপুর থানা পুলিশ সমাজের তৃতীয় লিঙ্গের নাগরকিদের পাশে দাড়িয়েছে। তাদের প্রত্যেককে ৭ কেজি চাল, ১ কেজি লবন, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও ২০ পিস ডিম বিতরণ করা হয়। আগামী কয়েকদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি আরও বলেন, ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোতে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে গোল দাগ দিয়ে ক্রেতাদের দাঁড়ানোর জন্য মার্ক করে দিয়েছি। এছাড়া হাট-বাজারে জনসচেতনতার জন্য মাইকিং অব্যাহত রয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি