১২:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেলদুয়ারে ১ যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৬ জুলাই ২০২১ | |
ফাইল ছবি- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে মো. শরীফ মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন মুন্তাজ বেপারী (৩৫) নামে এক ব্যক্তি। 

বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এলাসিন ইউনিয়নের মুশুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শরীফ ওই এলাকার সোনা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বে থেকে রেখে যাওয়া বাইসাইকেলের জন্য বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় সোমেজের বাড়ি যায় শরীফ মিয়া। এক পর্যায়ে পাশের বাড়ীর মৃত রাজ্জাক বেপারীর ছেলে মুন্তাজ বেপারী দাড়ালো অস্ত্র দিয়ে মাথায় ও ঘাড়ে এলোপাথারি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসলে ঘাতক মুন্তাজ বেপারী পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। গত কয়েক দিন যাবৎ মুন্তাজ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এরপর থেকেই তিনি বিভিন্ন সময়ে দা হাতে এলাকার কয়েকজনকে হত্যার উদ্দেশ্যে তাড়া করে আসছিলেন।

এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, এ ঘটনায় শরীফের বাবা সোনা মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই মামলার আসামী মুন্তাজ বেপারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি