১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ত্রাণ ও গুজব বিরোধী লিফলেট বিতরণ করলেন টাঙ্গাইলের পুলিশ সুপার 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাদ্য বিতরণ ও উপজেলা পৌর শহরের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে ছেলেধরা গুজব বিরোধী লিফলেট বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)।  

শুক্রবার (২৬ জুলাই) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম । 

অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হালিম (অ্যাডভোকেট), টাঙ্গাইল শহর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড় মনির), পৌর মেয়র মো. মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু প্রমুখ।

জানা যায়, টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের উদ্দ্যোগে ভূঞাপুর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকার ৫’শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে ৩ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১ কেজি লবণ ও ১ কেজি সয়াবিন তৈল দেওয়া হয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি