০২:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সামাজিক দূরত্ব মেনে না চলায় সাজা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নাগরিকদের মধ্যে সামাজিক দূরত্ব সৃষ্টির লক্ষে ও দ্রব্য মুল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় নিজেদের মধ্যে দুরত্ব মেনে না চলায় একাধিক ব্যক্তিকে শারীরিক সাজা ও অতিরিক্ত মূল্যে রসুন বিক্রির অভিযোগে পাকুল্যা বাজারের ব্যবসায়ী দুলাল সাহাকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। 

বৃহস্পতিবার দিনভর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন এ অভিযান পরিচালনা করেন।এসময় ক্যাপ্টেন রাশেদসহ সেনাবাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
 
উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড, পাকুল্যা বাজার, গোড়াই, হাটুভাঙা, কুড়িপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব রক্ষা করে না চলায় কয়েকজনকে কানধরে উঠবস ও শারীরিক দন্ড দেয়া হয়। 

অভিযান চলাকালে বাজারের দোকানীদের নায্যমূল্যে পন্য বিক্রির তালিকা ঝুলিয়ে রাখার তাগিদ দিয়ে প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে নিজেদের মধ্যে দুরত্ব বজায় রাখতে নাগরিকদের হ্যান্ড মাইকিংয়ে সচেতন করা হয়। 

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত মুল্যে রসুন বিক্রির অভিযোগে এক ব্যবাসায়ীর জরিমানা ও সামাজিক দুরত্ব রক্ষা না থাকায় কয়েকজনকে শারীরিক দন্ড দেয়ার কথা স্বীকার করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি