০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে ভূমিহীনদের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মহান মুক্তিযুদ্ধের চেতনায় নারী-পুরুষের সমতাভিত্তিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে ভূমিহীন সমিতির ২১ তম বার্ষিক উপজেলা সম্মেলন শনিবার ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

নিজেরা করির আঞ্চলিক সমন্বয়ক আমজাদ হোসেন আকন্দ ও ভূমিহীন নেতা মজিবর রহমান মজনুর  সঞ্চালনায় ধনবাড়ী উপজলা ভূমিহীন সমিতির সভাপতি মো. কছিম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল, নিজেরা করির কেন্দ্রীয় টিম সাংগঠনিক রেজানুর রহমান রোজ, নিজেরা করির বিভাগীয় সমন্বয়ক ফজলুল হক, ধনবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, এসএম শহিদ, ধনবাড়ী ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক শামছুল হক, মধুপুর আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক অসিম ঘোষ, ভূমিহীন নেতা আবুল কালাম, হায়দর আলী, জমিলা বেগম, মর্জিনা বেগম, নাসিমা হক প্রমূখ।

সম্মেলনের ২য় পর্বে মো. কছিম উদ্দিনকে সভাপতি এবং শামছুল হককে সাধারণ সম্পাদক করে ধনবাড়ী উপজেলা ভূমিহীন সমিতির কমিটি ঘোষণা করা হয়। 

সম্মেলনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক ও সুধীজনসহ সহশ্রাধিক ভূমিহীন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সম্মেলনের শেষে ভূমিহীন সমিতির সাংস্কৃতিক গ্রুপ মঞ্চস্থ করে সামাজিক নাটক ‘বাঁচার লড়াই’।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি