১১:২৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা : কৃত্রিম সংকট তৈরির অভিযোগে বিএন‌পি নেতাকে অর্থদণ্ড

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে কৃত্রিম সংকট তৈরি করে খুচরা ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত দামে চাল বিক্রি ও অন্য ব্রন্ডের মোড়কে চাল বাজারজাত করার দা‌য়ে রাইস মিলের মা‌লিক‌ বিএন‌পি নেতা শাহজাহান ক‌বির লিটন‌কে দশ হাজার টাকা অর্থদণ্ড দি‌য়ে‌ছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ মার্চ) বিকা‌লে উপ‌জেলার ঝনঝ‌নিয়া এলাক‌ায় মাহিন তুহিন অটো রাইস মিলের মা‌লিক ও উপ‌জেলা বিএন‌পির সহসভাপ‌তি শাহজাহান ক‌বির লিটন‌কে অর্থদণ্ড প্রদান ক‌রেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী করোনাভাইরাসের ইস্যুকে কেন্দ্র করে পর্যাপ্ত মজুদ থাকার পরেও দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করছে। রাইস মিলটির বিরুদ্ধেও এমন অভিযোগের সত্যতা পাওয়ার পর অ‌ভিযান চা‌লি‌য়ে দশ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। অন্যান্য রাইস মিল ও গুদামে অভিযান অব্যাহত থাকবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি