১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে বাঁধ দিয়ে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২ মাটি ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় মাটি বহনের জন্য নদীতে দেয়া তিনটি স্থানের বাঁধ খুলে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা বিনতে মতিন উপজেলার মীর দেওহাটা নামক স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় ৫টি ভেকু মেশিন, ১০ টি ড্রাম  ট্রাক আটক করা হয়। এসময় মাটি ব্যবসায়ী সুজন মিয়া নিকট থেকে ২ লাখ ও জিয়া মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট করা জানান, স্থানীয় মাটি ব্যবসায়ীরা গত প্রায় এক মাস ধরে লৌহজং নদীর মীরদেওহাটা-বুধিরপাড়া অংশের একাধিক স্থানে নদীতে বাঁধ দিয়ে রাতের আধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও শাকিলা বিনতে মতিন অভিযান চালিয়ে নদীতে দেয়া বাঁধ কেটে দেন এবং জরিমানা আদায় করেন।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি