১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এইচএসসির প্রবেশপত্র বিতরণ স্থগিত

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত করেছে শিক্ষাবোর্ডগুলো। রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন শনিবার বিকেলে বলেন, কেন্দ্রসচিবদের বোর্ডে এসে প্রবেশপত্র নেওয়ার কথা ছিল। তবে আমার বোর্ডে প্রায় ৪ শতাধিক কেন্দ্রসচিব রয়েছে। তারা বোর্ডে এলে বিপুল জনসমাগম ঘটবে। সব বোর্ডেই এমন একই অবস্থা। এসব কারণে আপাতত প্রবেশপত্র বিতরণ স্থগিত করা হয়েছে।

ঢাকা শিক্ষাবোর্ডের অধীনস্ত সব কলেজ ও জেলা প্রশাসকের কাছে পাঠানো পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলামের স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রে শনিবারে বলা হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত অনিবার্য কারণে স্থগিত করা হল। পরীক্ষার্থীদের নিজ বাসায় থেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।

পহেলা এপ্রিল থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু কথা রয়েছে। এ পরীক্ষা নিয়ে শঙ্কা ভর করেছে কলেজ অধ্যক্ষ ও অভিভাবকদের মনে। সারাদেশের প্রায় ১২ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। দেশজুড়ে আড়াই হাজারের বেশি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

সরকার থেকে বড় ধরনের লোক সমাগম আয়োজনে নিষেধ করা হলেও ১২ লাখ পরীক্ষার্থীর পাশাপাশি এ পরীক্ষায় শিক্ষক, ম্যাজিস্ট্রেট, আইনশৃংখলা বাহিনী কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে আরও প্রায় তিন লাখ মানুষের সম্পৃক্ততা রয়েছে। মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন করা হয়েছে। এ অবস্থায় সারাদেশে একযোগে অনুষ্ঠিতব্য এ পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে বলে শিক্ষা প্রশাসনে জোর আলোচনা রয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি