০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা!

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকসেবী এক ছেলেকে পুলিশে দিয়েছে তার পিতা। পরে ভ্রাম্যমান আদালত মাদকাসক্ত নবীনকে (৩০) ৬ মাসের কারাদণ্ডসহ ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

কারাদণ্ডপ্রাপ্ত নবীন উপজেলার শিয়ালকোল গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।

শনিবার (২১ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই রায় প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন।

নবীনের পিতা সাজেদুল ইসলাম জানান, তার ছেলে দীর্ঘদিন যাবত মাদকে আসক্ত। মাদকের টাকা না পেলে বাবা-মাকে নির্যাতনসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করতো। পরে বাধ্য হয়ে ছেলে আত্যচারের হাত থেকে রক্ষা পেতে শনিবার দুপুরে তাকে পুলিশে কাছে সোপর্দ করি। পরে পুলিশ নবীনকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে ৬মাসের কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন জানান, মাদকাসক্ত ওই যুবককে ৬ মাসের জেল-জরিমানা করা হয়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি